Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু      

BN DESK
02 September 2026, 08:38 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু       

নিউজ ডেস্ক:   টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনারতরী স্কুল মোড় এলাকায়  সাপের কামড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২২ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় আবদুল কাদেরের ছেলে। তারা দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভা এলাকায় বসবাস করছেন।

নিহতের বাবা আবদুল কাদের জানান, ছেলে রাতে নিজ বসতঘরের খাটের ওপর বসে মোবাইল ব্যবহার করছিল ও পা দুলাচ্ছিল। খাটের নিচ থেকে দোলানো পায়ে বিষধর সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে রাতে মির্জাপুর হাসপাতালে রেফার করলে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আরও জানান, সাদ্দাম এক সন্তানের জনক। তিনি ভ্যান চালিয়ে ও রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন।

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু      

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার