Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল দুইজনের 

BN DESK
05 March 2024, 07:30 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল দুইজনের 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার  সকালে মির্জাপুর উত্তরপাড়া এবং দুপুরে ভূটিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরম্বতী দেবনাথ (৫৭) এবং একই উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)। 
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া এলাকায় হিন্দু ধর্মালম্বীদের একটি অনুষ্ঠান শেষে দুপুরে মধুপুর যাওয়ার সময় অটোরিকশা থেকে সরম্বতী দেবনাথ পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এর আগে সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটোরিকশা থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় পিষ্ট হয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল দুইজনের 

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার