Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

BN DESK
02 September 2026, 11:34 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (২০ এপ্রিল ) রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হারুন মিয়া উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

পুলিশের দাবি, হারুন চিহ্নিত মাদক কারবারি। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন খবরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে আনা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার