Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
02 September 2026, 08:58 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের সময় ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)। 

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)।
সদর থানার ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার