Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টানা ভারী বর্ষণে বন্যার শঙ্কায় নোয়াখালী

BN DESK
14 September 2024, 02:14 PM পড়তে ১ মিনিট
টানা ভারী বর্ষণে বন্যার শঙ্কায় নোয়াখালী

নিউজ ডেস্ক:  টানা ভারী বর্ষণে বন্যার সঙ্কায় পড়েছে নোয়াখালী জেলা। গত কয়েকদিনে পানি কমলেও এক রাতের বৃষ্টিতে আবার বাড়তে শুরু করেছে বন্যার পানি। এতে আতঙ্ক বাড়ছে পানিবন্দি ও বানভাসীদের। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। ডুবে আছে বসতঘর ও সড়ক। বসতঘরে পানি ওঠায় অনেকেই ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। 

জেলা আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

জেলা প্রশাসকের তথ্য মতে, নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়নের প্রায় ১১ লাখ ৫৫ হাজার ৩০০ মানুষ পানিবন্দি হয়ে আছেন। ৩৩৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩৫ হাজার মানুষ। 

বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা শফিক ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাড়িতে এসেছি আজ ৩ দিন। অনেক কিছু গুছিয়ে বসবাসের উপযোগী করেছি। গতকালের বৃষ্টিতে এখন আশ্রয়কেন্দ্রে যাচ্ছি। আল্লাহ সহায় নাহলে আমাদের আর কিছুই করার নাই।

আয়াত আহমেদ নামের আরেক বাসিন্দা বলেন, গত বেশ কিছু দিন সড়কে পানি একদম ছিল না। সবগুলো শুকিয়ে গিয়েছিল। আবার একরাতের বৃষ্টিতে পুরা রাস্তা এবং বাসা পানির নিচে চলে গেছে। ফলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।  আল্লাহ সহায় হোন।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিনে তেমন বৃষ্টি হয়নি। কেবল রাতে হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকায় যোগাযোগ রাখছি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্রে আসছেন। বৃষ্টি না হলে আমাদের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টানা ভারী বর্ষণে বন্যার শঙ্কায় নোয়াখালী

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার