Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিকা কার্যক্রমের মধ্যেই নাটোরে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা

BN DESK
07 April 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি : চলমান টিকা প্রদান কর্মসূচির মধ্যেই নাটোরে বেড়েই চলেছে হামের প্রকোপ। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে নাটোরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে আরো একটি হাম ইউনিট।

আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত নাটোর জেনারেল  হাসপাতালে ১৬ জন ও জেলার অন্য ৬টি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন রোগী ভর্তি হয়েছে। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি  পাচ্ছে। এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জেলা সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম প্রতিশোধক টিকা রয়েছে।

১৮ দিনব্যাপী নাটোর পৌরসভা এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকা প্রদান চালু রয়েছে। এর আগ পর্যন্ত ৭০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আবার অনেককে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ইতোমধ্যেই নাটোর সদর উপজেলা ও পৌর এলাকাকে হামের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

টিকা কার্যক্রমের মধ্যেই নাটোরে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার