Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

BN DESK
02 September 2026, 09:08 AM পড়তে ১ মিনিট
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এ প্রাইভেটকারের ধাক্কায় ফয়সাল শেখ (১৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) নামে মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হন।


সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২ টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।

ওসি খোরশেদ আলম বলেন, ‘‘নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলেন। এসময় তারা মল্লিকের মাঠ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে আসা প্রাইভেটকারের ধাক্কায় ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে স্থানীয়রা গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।’’ 

ওসি আরও বলেন, ‘‘প্রাইভেটকারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোন লিখিত অভিযোগ করেনি।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার