Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফের নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, বিক্রি ৪২ হাজার টাকায়

BN DESK
08 May 2026, 02:54 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের জালে ৩৫ কেজি ২০০ গ্রাম ওজনের ছয়টি কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে বড় কোরালটির ওজন ২৩ কেজি। বাকি ছোট পাঁচটির ওজন ১২ কেজি।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরের দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে নুরুল আমিন মাঝির জালে কোরাল মাছগুলো ধরা পড়ে। পরে তিনি মাছগুলো চট্টগ্রামের শাহ পরীর গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াহিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করেন ।

এ বিষয়ে জেলে নুরুল আমিন মাঝি জানান, সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলার চর ও জেটিঘাট এলাকার নাফ নদীতে জাল ফেলেন তিনি। জাল ফেলার প্রায় দুই ঘণ্টা পর জাল তোলা শুরু করেন। প্রথমে ২৩ কেজি ওজনের বড় কোরাল মাছ ধরা পড়ে। এর পরে আরও ছোট ছোট পাঁচটি মাছ ধরা পড়ে।

মাছগুলো তুলে জেটিঘাটে নিয়ে এলে পর্যটক ও স্থানীয়রা দেখতে ভিড় করেন। পরে মাছগুলো ১২০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, এখন প্রায়ই নাফ নদীতে কোরাল মাছ ধরা পড়ে। নাফের কোরালের স্বাদও বেশ ভালো। বড় মাছগুলো সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফের নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, বিক্রি ৪২ হাজার টাকায়

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার