Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফের নেচার পার্কে বস্তাবন্দি অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

BN DESK
10 October 2025, 12:27 PM পড়তে ১ মিনিট
টেকনাফের নেচার পার্কে বস্তাবন্দি অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি।
 
আজ শনিবার (৩১ মে) সকালে টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নেচার পার্কে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পার্কের ভেতরে একটি পুকুরে প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়।
 
তল্লাশির সময় পুকুরে অভিনব কায়দায় পানির নিচে লুকিয়ে রাখা একটি বস্তা শনাক্ত করা হয়। পরে বস্তাটি খুলে দেখা যায়, এর মধ্যে রয়েছে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর। এছাড়া পুকুরপাড়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ।
 
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট অপরাধীরা, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত বিস্ফোরক, গুলি ও মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফের নেচার পার্কে বস্তাবন্দি অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার