Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান, ফেনীর ৩ তরুণসহ অপহৃত ৪ জন উদ্ধার

BN DESK
05 September 2026, 01:02 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত ফেনীর তিন তরুণসহ চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন-ফেনীর দাগনভূঞা উপজেলার গনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে এমাম হোসেন জিসান (২৩), একই উপজেলার নিজাম উদ্দিনের ছেলে মো. এমাম হোসেন (১৯), ফেনী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে তহিদুল ইসলাম তামিম (১৮) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াই গ্রামের জজ মিয়ার ছেলে সুমন মিয়া হোসাইন (২২)।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন জিসান ও তামিম। এ ঘটনায় ২৮ জুন দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ নিশ্চিত হয়, তারা পাহাড়ি অপহরণকারী চক্রের কবলে রয়েছেন।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চার তরুণকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণরা জানান, অপহরণকারীরা তাদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। টাকা দিতে দেরি হওয়ায় তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়। এমনকি মুক্তিপণ না পেলে তাদের হত্যা করার পরিকল্পনাও করছিল অপহরণকারীরা।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান, ফেনীর ৩ তরুণসহ অপহৃত ৪ জন উদ্ধার

B
BN DESK | 01 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার