Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফের সমুদ্রে যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৭

BN DESK
05 September 2026, 04:14 AM পড়তে ১ মিনিট
টেকনাফের সমুদ্রে যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৭

নিউজ ডেস্ক:   কক্সবাজারের টেকনাফের মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে সমুদ্র এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মার্চ) রাত ২টার দিকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে ইঞ্জিন রুমে ব্যাগের মধ্যে বিশেষভাবে লুকায়িত ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে সাতজনকে আটক করা হয়।

তারা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

তিনি আরও বলেন, আটক মাদকপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফের সমুদ্রে যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৭

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার