Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

BN DESK
05 September 2026, 04:39 AM পড়তে ১ মিনিট
টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে দশ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে টেকনাফের বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়া থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। অপহৃতদের ৬ জন শিশু।

গ্রেফতার আসামিরা হলেন- হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দু’জনই টেকনাফের কচ্ছপিয়া করাচিপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের আটকে রাখে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। উদ্ধার ভিকটিমদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার