Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে অবৈধ অস্ত্রসহ আটক ১

BN DESK
05 September 2026, 04:14 AM পড়তে ১ মিনিট
টেকনাফে অবৈধ অস্ত্রসহ আটক ১

টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ জাহাঙ্গির নামের একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. শাহরিয়ার নিশাত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জাহাঙ্গির এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১ টি আগ্নেয়াস্ত্র, ৩ তাজা গোলা, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ২ টি মোবাইল উদ্ধার সহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গির (৪৮) হ্নীলা ইউপির লেদা এলাকার মীর কাসেম এর ছেলে।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আরো জানান ,উক্ত আসামি দীর্ঘ দিন যাবত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উক্ত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে অবৈধ অস্ত্রসহ আটক ১

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার