Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক

BN DESK
10 October 2025, 02:02 PM পড়তে ১ মিনিট
টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানার হ্নীলা রঙ্গীখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ একজনকে আটক করা হয়।

জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার