Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

BN DESK
05 September 2026, 04:41 AM পড়তে ১ মিনিট
টেকনাফে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকালের দিকে কক্সবাজার টু টেকনাফ খারাংখালি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির ওসি সুকান্ত চক্রবর্তী।

নিহত তানজিম মোহাম্মদ আফসান (৬) হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী দক্ষিণ নাছর পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

স্বজনদের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, বিকালে স্থানীয় কয়েকজন শিশু কক্সবাজার-টেকনাফ সড়কের খারাংখালী স্টেশনের দক্ষিণে গোদারপাড়ায় খেলাধুলা করছিল। সন্ধ্যার আগে আফসানসহ অন্য শিশুরা সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। তখন টেকনাফের দিক থেকে আসা একটি ট্রাক আফসানকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও তার সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা সুকান্ত বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার