Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেফতার

BN DESK
09 October 2025, 09:41 PM পড়তে ১ মিনিট
টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেফতার

কক্সবাজার টেকনাফে সংঘবদ্ধ অপহরণ চক্রের বিরুদ্ধে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজসহ পাঁচ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ-চকরিয়া মেরিন ড্রাইভ সড়কের লামার বাজার এলাকায় ‘সৈকত কাউন্টার’ সংলগ্ন স্থানে অবস্থানরত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চকরিয়ার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)।

অভিযানে ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং অপহরণকাজে ব্যবহৃত অস্ত্র গোপন করে রেখেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযানে গিয়ে একটি বসতঘরের সামনে ছনের গাদার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রটি কাঠের বাটযুক্ত এবং আড়াআড়িভাবে ১২.৪ ইঞ্চি লম্বা।

টেকনাফ মডেল থানায় নেওয়া হলে মামলার ভিকটিম পাভেল চাকমা (২৪) আসামিদের শনাক্ত করেন এবং নিশ্চিত করেন তারা অপহরণ চক্রের সদস্য।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সন্ত্রাস ও অপহরণ প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জনগণের নিরাপত্তায় আমাদের প্রতিটি ইউনিট সর্বোচ্চ সচেষ্ট। এই চক্রের বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেফতার

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার