Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

BN DESK
05 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
টেকনাফে বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলমকে (২৭) আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৯ এমএম বিদেশি পিস্তল,
ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী মোজা আলমকে আটক করা হয়।

মো. সিয়াম-উল-হক আরো জানান, জব্দকৃত সব আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার