Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

BN DESK
05 September 2026, 04:59 AM পড়তে ১ মিনিট
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম নৌঘাট এলাকায় ১ লাখ পিস ইয়াবাসহ মো. শফিক উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর সময় এক মাদক কারবারিকে আটক করে। আরও ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। পরে তেলের গ্যালন থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারিরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক  আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার