Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 11:49 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের তথ্য জানান। গতকাল রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার ইসমাইল, দক্ষিণ পাড়ার ফারুক এবং সাবরাং মুন্ডাল ডেইল এলাকার ইব্রাহিম।

ওসি সাইফুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সাগরে ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নিখোঁজ হওয়ার পর স্বজনদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্নভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শাহপরীরদ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নে সক্রিয় মানবপাচার চক্রের হোতাদের আইনের আওতায় আনা না গেলে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার সময় ট্রলারডুবির মতো মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে।

গত ৯ এপ্রিল প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়া একটি ট্রলার আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায়। এতে বহু যাত্রী নিখোঁজ হয়। পরে একটি বাংলাদেশি জাহাজ ভাসমান অবস্থায় নারীসহ নয়জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী সন্দেহে ছয়জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার