Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

BN DESK
04 September 2026, 11:55 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার হোসেন (৪৮) উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (শামলাপুর) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জাফর আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহারছড়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাজার ছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মোক্তার হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য আরোহীসহ ওই পথচারী গুরুতর আহত হন। আহতদের মধ্যে হোসেন আহমদ (২৮) নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি উখিয়া উপজেলার মনখালী এলাকার বাসিন্দা। অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপারের সময় এক কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, এতে তিনজন গুরুতর আহত হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার