Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে যৌথ অভিযানে দুই রোহিঙ্গা ডাকাত আটক

BN DESK
05 September 2026, 04:15 AM পড়তে ১ মিনিট
টেকনাফে যৌথ অভিযানে দুই রোহিঙ্গা ডাকাত আটক

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে  আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক হয়েছে। 

আটকরা হলেন সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) এবং তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেক (২৩)। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় অভিযান চালানো হয়। এসময় সালেহ বাহিনীর প্রধান সালেহ এবং তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেককে তাদের বাড়ি থেকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে যৌথ অভিযানে দুই রোহিঙ্গা ডাকাত আটক

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার