Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ ৯৭৫ রাউন্ড গুলি উদ্ধার

BN DESK
09 October 2025, 09:23 PM পড়তে ১ মিনিট
টেকনাফে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ ৯৭৫ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে একটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন, পাঁচটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে জানতে পেরে অভিযানে যায় যৌথবাহিনী। এসময় ধাওয়া খেয়ে তারা অস্ত্র ও গোলাবারুদের দুটি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যান।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি দেশিয় পিস্তল, একটি দুই নলা বন্দুক, তিনটি দেশিয় একনলা বন্দুক ও ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি জব্দ করা হয়। অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ ৯৭৫ রাউন্ড গুলি উদ্ধার

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার