Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে ৬৯ বোমাসহ আটক ২

BN DESK
05 September 2026, 04:30 AM পড়তে ১ মিনিট
টেকনাফে ৬৯ বোমাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ থেকে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে হ্নীলা সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।  

আটকরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)। 

 

টেকনাফ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, জরাজীর্ণ একটি বোমা তৈরির সংবাদ পেয়ে অভিযানে যায় বিজিবি। প্রথমে বিজিবির সদস্যরা বাড়িটিকে ঘিয়ে ফেলে। প্রায় তিন ঘণ্টার অভিযানে ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, ১ দশমিক ৬ কেজি সালফার, ১ দশমিক ৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার এবং ১টি প্লাসসহ দুজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

আটকদের বরাত দিয়ে বিজিবি অধিনায়ক আরও জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

উদ্ধার হওয়া বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ আটকদের টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে ৬৯ বোমাসহ আটক ২

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার