Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পর্যটক নিহত

BN DESK
04 September 2026, 11:48 PM পড়তে ১ মিনিট

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামের এক পর্যটক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঢাকার বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, দুপুর আড়াইটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগামী একটি ডাম্পার ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায় দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পর্যটক নিহত

B
BN DESK | 24 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার