Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেম্পু চালককে মামলা করায় দেড়ঘন্টা সড়ক অবরোধ

BN DESK
05 September 2026, 04:22 AM পড়তে ১ মিনিট
টেম্পু চালককে মামলা করায় দেড়ঘন্টা সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:   ট্রাফিক সার্জেন্ট কর্তৃক মামলা দেয়ায় চট্টগ্রাম মহানগরের মুরাদপুর মোড়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পু চালকরা। 

শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেন চালকরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে টেম্পু চালক ও মালিকদের সঙ্গে কথা বলেন। এরপর চালকরা সড়ক থেকে সরে যান।

নিয়ম না মেনে গাড়ি পার্কিং করায় একজন টেম্পু চালকে মামলা দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এতে ক্ষুব্ধ হয়ে টেম্পু চালকরা সংঘবদ্ধ হয়ে মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেন। 

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অবরোধের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। টেম্পু মালিক ও চালকদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করেন তারা। পরে চালকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেম্পু চালককে মামলা করায় দেড়ঘন্টা সড়ক অবরোধ

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার