১০৪ জনকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ। সোমবার (০৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (০৮ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দিতে তিনি তুলে ধরেন, অপারেশন ক্লিন হার্টের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জিজ্ঞাসাবাদের সময় ডিজিএফআইয়ের হাতে তারেক রহমানকে নির্যাতনসহ নানা ঘটনা। সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির বিচার শুরু হয়।
২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ চার জনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান
BN DESK
09 February 2026, 11:52 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বেআইনি সমাবেশ রোধে মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান ড. ইউনূসের
ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি : ইসি আনোয়ারুল
বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা