Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকচাপায় প্রাণ গেল তিন অটোরিকশা যাত্রীর

BN DESK
19 February 2024, 05:44 PM পড়তে ১ মিনিট
ট্রাকচাপায় প্রাণ গেল তিন অটোরিকশা যাত্রীর

মফস্বল ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার শিলবিষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার আমজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার বাউমান গ্রামের হাছেন আলীর ছেলে সৈকত (৩৫), একই গ্রামের আব্বাসের ছেলে জাহিদুল ইসলাম (৩৭) ও ইয়াকুব আলীর ছেলে মোকবিল (৬৫)। আহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস (৬৫) ও বাউমান গ্রামের মনসুর মিয়ার ছেলে রমজান (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে মাটিকাটা শ্রমিকরা অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, ঘাতক ট্রাক আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রাকচাপায় প্রাণ গেল তিন অটোরিকশা যাত্রীর

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার