Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

BN DESK
05 September 2026, 02:15 AM পড়তে ১ মিনিট
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা অটোরিকশার যাত্রী। আজ শনিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা শহরের মেড্ডা এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই এবং সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ। 

পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। আরও এক যাত্রীকে নেওয়ার জন্যে পথে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায় সিএনজি অটোরিকশাটি। এ সময় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল হাই নিহত হন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে জুনায়েদ নামে আরও একজন মারা যান। আহত অপর দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় এবং আরেকজনের সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিবার অভিযোগ দিলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

B
BN DESK | 02 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার