Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

BN DESK
02 September 2026, 04:51 PM পড়তে ১ মিনিট
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

মাদারীপুর জেলার শিবচরে স্কুলে যাওয়ার পথে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় আহত মো. বাইজিদ হোসাইন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাইজিদের মৃত্যু হয়।

নিহত বাইজিদ উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তারের ছেলে। সে পাঁচ্চরের সাইন প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে অটোরিকশাযোগে বাইজিদকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা মুন্নি। স্কুলের পাশে যাত্রী ছাউনির সামনের রাস্তা পার হওয়ার জন্য পাশেই দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকেরা। সেখানে চিকিৎসাধীন রোববার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ড্রাম ট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এসব ট্রাকের বেশিরভাগ চালক অপ্রাপ্ত বয়স্ক। কোনো রকম ড্রাইভিং লাইসেন্স নেই তাদের। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালান তারা। 

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, চিকিৎসাধীন থেকে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার