Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাম্পকন্যা ইভাঙ্কাকে হত্যার পরিকল্পনা ফাঁস

BN DESK
24 May 2026, 05:27 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কমার্কিন ও ইহুদি স্থাপনায় হামলার অভিযোগে গ্রেফতার হওয়া এক ইরাকি নাগরিকের বিরুদ্ধে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনাও করেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাগদাদে ড্রোন হামলায় ইরানের সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে ৩২ বছর বয়সী মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি এই পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, আল-সাদির কাছ থেকে ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্পের বাসভবনের একটি মানচিত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারের মালিকানাধীন বাড়ি দেখা যায়। ওই পোস্টে আরবি ভাষায় হুমকিমূলক বার্তাও ছিল বলে জানা গেছে।

ওয়াশিংটনে ইরাকি দূতাবাসের সাবেক এক কর্মকর্তা দাবি করেছেন, সোলেইমানির মৃত্যুর পর আল-সাদি তার সহযোগীদের বলেছিলেন যে, ট্রাম্পকে আঘাত করার উদ্দেশ্যে ইভাঙ্কাকে লক্ষ্যবস্তু করা উচিত।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মে তুরস্কে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় এবং বর্তমানে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সংঘটিত বা পরিকল্পিত মোট ১৮টি হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাজ্যে সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ও রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ট্রাম্পকন্যা ইভাঙ্কাকে হত্যার পরিকল্পনা ফাঁস

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার