Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাম্পকে ওয়াশিংটনের ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলল ইলন মাস্কের গ্রোক

BN DESK
03 September 2026, 12:45 AM পড়তে ১ মিনিট
ট্রাম্পকে ওয়াশিংটনের ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলল ইলন মাস্কের গ্রোক

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালিয়েছিলেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীকে জেতাকে বিপুল অর্থও ঢেলেছিলেন তিনি। বিনিময়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে টেসলা প্রধান ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়েছিলেন ট্রাম্প।

কিন্তু দু’জনের সম্পর্ক বর্তমানে আদায়-কাঁচকলায়। তাতে নতুন মাত্রা যোগ করল মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ওয়াশিংটনের ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে উল্লেখ করেছে এই চ্যাটবট। মার্কিন রাজধানীতে অপরাধ সম্পর্কে জানতে চাইলে এক্স ব্যবহারকারীদের এই তথ্য দিচ্ছে গ্রোক।

 
কী কারণে খোদ মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এমন মন্তব্য করা হচ্ছে, তারও একটি আপাতগ্রাহ্য যুক্তি দিচ্ছে মাস্কের এআই চ্যাটবট। বলছে, ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য নিউইয়র্কে ট্রাম্পকে ৩৪টি গুরুতর মামলায় দোষী ঘোষণা করা হয়েছে। যা তাকে শহরের ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ করেছে।
 
ওয়াশিংটন ডিসিতে কি সহিংসতামূলক অপরাধ কমছে, কয়েকজন এক্স ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে এআই চ্যাটবটটি জানায়, ‘হ্যাঁ, ২০২৫ সালে ডিসিতে সহিংসতার ঘটনার মতো অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা মেট্রোপলিটান পুলিস এবং ডজের তথ্য অনুসারে ৩০ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।’
  
তাকে আরও প্রশ্ন করা হয়, রাজধানীর ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ কে? জবাব আসে, ‘দোষী সাব্যস্ত হওয়া এবং কুখ্যাতির ভিত্তিতে সবচেয়ে কুখ্যাত অপরাধী হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক সিটিতে ৩৪টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
 
এর আগে গত রোববার গাজা গণহত্যা নিয়ে মন্তব্য করায় এক্স প্লাটফর্মে সাময়িকভাবে গ্রোককে বাতিল করা হয়। এরপর গ্রোক কয়েকজন ব্যবহারকারীকে জানায়, ট্রাম্প বা গাজা নিয়ে দেয়া তার মন্তব্যই এর কারণ। তবে মাস্ক বলেন, ‘এটা শুধু একটা বোকামি ছিল। গ্রোক আসলে জানে না কেন তাকে স্থগিত হয়েছিল।’
 
এর আগে গত মাসেও বড় ধরনের বিতর্কে জড়ায় গ্রোক। একাধিকবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন করে হলোকাস্টের মতো গণহত্যার আহ্বান জানানো এবং একপর্যায়ে নিজেকে ‘মেকাহিটলার’ হিসেবে ঘোষণা করার ঘটনায় সমালোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে গ্রোকের মূল প্রতিষ্ঠান এক্সএআই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওয়াশিংটনের ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলল ইলন মাস্কের গ্রোক

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার