Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাম্প ‘কিং অব পিচ’ থেকে সরে ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন : এহুদ বারাক

BN DESK
02 September 2026, 05:49 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল-৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এহুদ বারাক বলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে সন্তুষ্ট ছিলেন না নেতানিয়াহু। এ জন্য তিনি ইরান যুদ্ধে জড়াতে চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কি না, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ট্রাম্পকে ‘কিং অব পিচ’ হওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে প্ররোচিত করেছেন নেতানিয়াহু। ট্রাম্প এখন ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন। তার মতে, দিন শেষে ইরানি জনগণকেই সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মনে করেন তিনি।

এহুদ বারাক বলেন, ইরানে হামলা করা বৈধ না অবৈধ তা বড় কথা নয়, তাদের শাস্তি প্রাপ্য ছিল। স্থলযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের বাইরেও ভূরাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি ভেঙে দিতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ট্রাম্প ‘কিং অব পিচ’ থেকে সরে ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন : এহুদ বারাক

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার