Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে ছিল মরদেহ

BN DESK
05 September 2026, 03:56 PM পড়তে ১ মিনিট
ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে ছিল মরদেহ

ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধি : ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা বৃদ্ধের মরদেহ ভৈরব স্টেশন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে ছিল মরদেহটি। পরে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আটকে থাকা মরদেহটি নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার মৃত কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিকের (৬০)।

ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায় জানান, নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার পানের দোকান করতেন। তিনি দোকানে যেতে রেল লাইন পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটিতে ধাক্কা লেগে ইঞ্জিনের হুকে আটকে যান। ট্রেনটি ভৈরবে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল বারিক কানে কম শুনতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেল চলাচল কিছুটা সময় বন্ধ ছিলো। ৯টার পর স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে ছিল মরদেহ

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার