Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনের ছাদে বজ্রপাতে যাত্রীর মৃত্যু

BN DESK
07 September 2026, 03:47 PM পড়তে ১ মিনিট

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (২৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সজিব সরকার (৪০) রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মুছা মিয়া, নয়ন ও কিশোর জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ অতিক্রম করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা এক ব্যক্তি বজ্রপাতে নিহত হন। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে যাত্রাবিরতি দেয়। ট্রিপল নাইনে কল পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, ট্রেনের ছাদে থাকা সজিব সরকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রেনের যাত্রীরা বলছে, বজ্রপাত মারা গেছে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রেনের ছাদে বজ্রপাতে যাত্রীর মৃত্যু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার