Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

BN DESK
05 September 2026, 04:25 AM পড়তে ১ মিনিট
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী এলাকায় ট্রেন থেকে পড়ে মো. হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ওই যুবকের বাম পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয়ের বাড়ি কক্সবাজার।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় সেন জানান, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ও মাথায়ও আঘাত লাগে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 27 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার