Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

BN DESK
05 September 2026, 02:22 AM পড়তে ১ মিনিট
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

 বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দাশপাড়ার মৃত সুধাংশু দাশের ছেলে।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।  

এর আগে সকাল ৭টার দিকে বোয়ালখালীর বুড়ি পুকুরপাড় এলাকায় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন নোনা দাশ।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মাসুদ আলম জানান, গুরুতর আহত নোনা দাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।

চট্টগ্রামের রেলওয়ে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, চমেক হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেল পুলিশের একটি টিম দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 23 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার