Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

BN DESK
02 September 2026, 05:32 PM পড়তে ১ মিনিট
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-একই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে উপজেলার রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন ওই দম্পতি। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি। যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার