Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেন দেখেও ‘সরেননি’, কাটা পড়লেন বাক প্রতিবন্ধী

BN DESK
26 March 2024, 07:05 PM পড়তে ১ মিনিট
ট্রেন দেখেও ‘সরেননি’, কাটা পড়লেন বাক প্রতিবন্ধী

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর নগরীতে ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে পূবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. নাজিউর ইসলাম জানান।

নিহত ৫৫ বছর বয়সী মো. ফজল মিয়া ফরিদপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পূবাইল করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে থাকতেন।

এসআই বলেন, “ফজল বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। এক পর্যায়ে ট্রেন কাছে আসছে দেখেও তিনি সরে যাননি।

“এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রেন দেখেও ‘সরেননি’, কাটা পড়লেন বাক প্রতিবন্ধী

B
BN DESK | 26 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার