Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনকালে গ্রেফতার ৫

BN DESK
04 September 2026, 11:08 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে আটককৃতদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা গ্রামের একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- বালিয়াডাঙ্গী ফুলতলা গ্রামের মিস্টার রকি (২৫), মো. নাসিম হোসেন (৩১), মো. আউয়াল হোসেন (২১), মো. আব্দুস সালাম (১৯) ও মো. মিলন হোসেন (২১)।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ফুলতলা গ্রামের খলিলুর রহমানের বসতবাড়িতে একদল যুবক মাদক সেবন করছে। খবর পেয়ে এসআই আনছার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে বসতবাড়ির শয়নকক্ষ থেকে ওই ৫ যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি গ্যাসলাইট, ফয়েল পেপার এবং পাইপ উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনকালে গ্রেফতার ৫

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার