Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডর্টমুন্ডকে তাদের মাঠেই হারালো বার্সা

BN DESK
06 September 2026, 05:29 PM পড়তে ১ মিনিট
ডর্টমুন্ডকে তাদের মাঠেই হারালো বার্সা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এর আগে হারিয়েছে বায়ার্ন মিউনিখকেও।

সিগনাল ইডুনা পার্কে প্রথমার্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি জার্মান কোচ হানসি ফ্লিকের বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পায় কাতালানরা। রাফিনহা ম্যাচের ৫৩ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। শেরহো গিরেসি ৬০ মিনিটে পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। ম্যাচের ৭৫ মিনিটে বদলি নেমে ব্যবধান ২-১ করেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। কিন্তু পরে ওই গোলও শোধ করে দেন ডর্টমুন্ডের গিরেসি। তিনি ৭৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। তোরেস ৮৫ মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে দলের পঞ্চম জয় নিশ্চিত করেন। 

এতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল বার্সা। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে কাতালানরা। গ্রুপে তাদের বাকি দুই ম্যাচ বেনফিকা ও আটালান্টার বিপক্ষে। অন্তত একটিতে জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলার সুযোগ থাকবে বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে থাকা দলগুলো সরাসরি শেষ ষোলো খেলবে।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ডর্টমুন্ডকে তাদের মাঠেই হারালো বার্সা

B
BN DESK | 12 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার