Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকসুতে ২৮ পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

BN DESK
02 September 2026, 11:48 PM পড়তে ১ মিনিট
ডাকসুতে ২৮ পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। সোমবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। যার মধ্যে ৪৪২টি মনোনয়ন ফরম আজ বিক্রি হয়েছে। আগামীকাল ফরম জমা দেয়ার শেষ সময়।

ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। যাচাইবাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডাকসুতে ২৮ পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার