Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

BN DESK
10 October 2025, 04:15 PM পড়তে ১ মিনিট
ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভিপি প্রাথী বিন ইয়ামিন মোল্লা, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক  ও ভিপি প্রাথী জামাল উদ্দিন মো. খালিদ।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ডাকসু নির্বাচন ৯ তারিখেই দিতে হবে। কোনো আইনি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আটকে রাখা যাবে না।”

এসময় আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন এবং ডাকসু নির্বাচন নির্ধারিত তারিখে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার