Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

BN DESK
09 October 2025, 12:02 PM পড়তে ১ মিনিট
ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের বিরুদ্ধে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে তানভীর বারী হামিম অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে স্লোগান দিতে দিতে সিনেট ভবনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন। মনোনয়ন নেওয়ার পরও তারা ভবনের তৃতীয় তলায় একইভাবে স্লোগান চালিয়ে যান। এ ঘটনা ঘিরে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ওই মিছিলে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন নেতাকর্মী অংশ নেন। তারা ‘নব্বইয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আমার ভাই তোমার ভাই, হামিম ভাই হামিম ভাই’সহ নানা স্লোগান দেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ড. গোলাম রব্বানী বলেন, “এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন আগামীতে এটি আর না করে।”

অভিযোগ প্রসঙ্গে তানভীর বারী হামিম বলেন, “ছাত্রলীগ আমলে শিক্ষার্থীরা মনের ভাব প্রকাশ করতে পারেনি। দীর্ঘদিন পর ডাকসুর উৎসবমুখর পরিবেশে তাদের আনন্দের বহিঃপ্রকাশ এই মিছিল। কাগজ-কলমে অনেক কিছু লেখা থাকে তবে শিক্ষার্থীরা এটা করেছে তাদের আনন্দের জায়গা থেকে।”

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার