Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকাতি-ছিনতাইসহ ১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:22 AM পড়তে ১ মিনিট
ডাকাতি-ছিনতাইসহ ১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার

ডাকাতি ও ছিনতাইসহ ১১ মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব-৭। ফেনী শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে। 

গ্রেফতার সাইফুল ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ফেনী শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। ওই খবরের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ছিনতাই ও মাদক সংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

ফেনী র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ফেনী ফেনী সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ডাকাতি-ছিনতাইসহ ১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার