Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

BN DESK
06 September 2026, 05:40 PM পড়তে ১ মিনিট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে—ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), তেজগাঁও শিল্পাঞ্চলের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) রব্বানী হোসেনকে রমনা জোনের এডিসি, খিলগাঁও বিভাগের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মু. আল. আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

এছাড়াও আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে, মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালী জোনে পদায়ন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার