Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিগ্রি ছাড়াই ডাক্তার সেজে রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছেন আ.লীগ নেতা

BN DESK
02 September 2026, 11:23 AM পড়তে ১ মিনিট
ডিগ্রি ছাড়াই ডাক্তার সেজে রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছেন আ.লীগ নেতা

নিউজ ডেস্ক:  মানিকগঞ্জ সদর হাসপাতালের পাশে গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন মানিকগঞ্জ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ বসু।

তার এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি নেই। তবুও নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতিদিনই দেখছিলেন রোগী। মোটা অংকের ফি নিয়ে দিচ্ছিলেন ব্যবস্থাপত্র। বিষয়টি জানতে পেরে তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রীন লাইফ হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে প্রদীপ বসু জানান, তার ডিএমএফ ডিগ্রি রয়েছে এবং বিএমডিসির ‘ডি ক্যাটাগরি’ রেজিস্ট্রেশন নিয়েই রোগী দেখছেন। তবে তিনি স্বীকার করেন, তার এমবিবিএস বা বিডিএস ডিগ্রি নেই। তিনি দাবি করেন, হাইকোর্টে একটি রিট করেছেন। সেই রিট বিচারাধীন অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া তার অধিকার।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক বলেন, রোগীদের সঙ্গে প্রতারণা করে নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দেওয়া এবং ভুয়া ডিগ্রি প্রদর্শন করা গুরুতর অপরাধ। তাই বিএমডিসি আইন অনুযায়ী প্রদীপ বসুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাকে সতর্ক করা হয়েছে।

এসময় মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এম আর পারভেজসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ডিগ্রি ছাড়াই ডাক্তার সেজে রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছেন আ.লীগ নেতা

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার