Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

BN DESK
07 October 2025, 08:25 PM পড়তে ১ মিনিট
ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের রাজধানীর কল্যাণপুরস্থ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ডিপজলের ভাড়া দেওয়া ‘নাভানা সিএনজি কনভার্সন সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি তার ম্যানেজারের।

ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। ডিপজলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেদিন আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জন ব্যক্তি প্রতিষ্ঠানটিতে জোর করে প্রবেশ করেন।

তারা নাভানার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড টানানোর চেষ্টা চালান। ডিপজলের পক্ষ থেকে এ বিষয়ে ম্যানেজার মো. আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৮) করেছেন।

এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, “আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়।

এ সময় তারা আমাদের কর্মচারীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে। তাদের এই কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার