Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিবির জালে গ্রেপ্তার এড়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হুমকি দিয়েছিল শুটার বাপ্পি

BN DESK
10 October 2025, 08:35 AM পড়তে ১ মিনিট
ডিবির জালে গ্রেপ্তার এড়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হুমকি দিয়েছিল শুটার বাপ্পি

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি ছোড়ার পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিল শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। যশোর সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আশ্রয় নেন ঘোপ নওয়াপাড়া এলাকার এক সহযোগীর শ্বশুরবাড়িতে। ডিবি পুলিশ সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে ওই বাসা ঘিরে ফেলে।

ডিবির জালে ধরা পড়ার আশঙ্কায় বাপ্পি অভিনব কৌশল নেয়। সে বাসার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়ে পুলিশকে জিম্মি করার চেষ্টা করে। হুমকি দেয়, যদি তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়, তাহলে তিনি সিলিন্ডার বিস্ফোরণ ঘটাবেন। এতে বাসার শিশু ও নারীদের প্রাণহানি ঘটতে পারে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি দল।

গতকাল শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর জেলা ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে বাপ্পিসহ তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডিবির জালে গ্রেপ্তার এড়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হুমকি দিয়েছিল শুটার বাপ্পি

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার