Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিবির জ্যাকেট-হ্যান্ডকাফ-মাদকসহ একজন গ্রেফতার

BN DESK
04 September 2026, 11:35 PM পড়তে ১ মিনিট

কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, বিয়ার, বিদেশি মদ ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ কোতয়ালি মডেল থানার বিষ্ণুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সিয়াম (২৩)। তিনি কোতয়ালি থানার রাঙ্গুরী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, অভিযানে আসামির কাছ থেকে ডিবি পুলিশের দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, সাত হাজার ৯০০টি ইয়াবা, পাঁচ বোতল বিদেশি মদ  অন্যান্য মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন। এ ছাড়া তিনি ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।
এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ডিবির জ্যাকেট-হ্যান্ডকাফ-মাদকসহ একজন গ্রেফতার

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার