Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিসি সম্মেলন শুরু ৩ মে

BN DESK
01 May 2026, 08:22 PM পড়তে ১ মিনিট

আগামী ৩-৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ ।

আজ শুক্রবার (০১ মে)তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শনিবার (০২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রেস ব্রিফিং ও কার্য অধিবেশনসমূহে মিডিয়া কাভারেজের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।

সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডিসি সম্মেলন শুরু ৩ মে

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার